1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে হুশিয়ারী দিলেন সংসদ সদস্য নিজের ব্যবহার করা অস্ত্রের গুলিতে পুলিশ নিহত ছাত্রদল নেতার নেতৃত্বে থানায় হামলা, ভিডিও করায় পুলিশের ফোন ভাংচুর গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বোধন  বন্দর শ্রমিকদের অকৃত্রিম বন্ধু কামরুল হাসান চৌধুরী: সিবিএ নির্বাচনে উন্নয়নের নতুন প্রত্যাশা চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম রায়গঞ্জে নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সলঙ্গায় চোরাই কারবারিদের গডফাদার মাদক মামলার পলাতক আসামী সামিদুল আটক

ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া আর নেই

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ Time View
বিশেষ প্রতিনিধি 
একুশে পদকপ্রাপ্ত ছড়া সম্রাট কবি, ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই। রাউজানের বিনাজুরীতে জন্মগ্রহনকারী এই কৃতি শুক্রবার সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৮৪ বছর। তিনি স্ত্রী, জার্মান প্রবাসী এক ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সুকুমার বড়ুয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী বড়ুয়া। ছড়াকারের  মরদেহ গ্রামের বাড়িতে রাখা হয়েছে।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মাঝে মধ্যে শহরের বাসা থেকে স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে আসতেন। গত কিছুদিন থেকে তাঁর শাররীক অবস্থা খারাপ হলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সর্বশেষ শুক্রবার তিনি মারা যান।
সুকুমার বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রাউজানের সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার ও দলের ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com