1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শাহজাদপুর একটি বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ২ জন দগ্ধ উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে হুশিয়ারী দিলেন সংসদ সদস্য নিজের ব্যবহার করা অস্ত্রের গুলিতে পুলিশ নিহত ছাত্রদল নেতার নেতৃত্বে থানায় হামলা, ভিডিও করায় পুলিশের ফোন ভাংচুর গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বোধন  বন্দর শ্রমিকদের অকৃত্রিম বন্ধু কামরুল হাসান চৌধুরী: সিবিএ নির্বাচনে উন্নয়নের নতুন প্রত্যাশা চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম রায়গঞ্জে নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

 

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি

 

 

 

 

 

 

চট্টগ্রামে পাঁচলাইশ থানার একটি গাড়ি চুরি মামলার তদন্তভার পাওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকার উদ্ধার এবং এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে সিএমপির মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল ভোরে পাঁচলাইশ আবাসিক এলাকার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনে পার্কিংস্থল থেকে অজ্ঞাত চোরেরা একটি টয়োটা প্রিমিও গাড়ি চুরি করে নিয়ে যায়। গাড়িটির আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

 

এই ঘটনায় ১৭ এপ্রিল পাঁচলাইশ মডেল থানায় পেনাল কোডের ৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার ডিবি (উত্তর) বিভাগকে দেওয়া হয়।

উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রাং এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি উত্তর বিভাগের টিম-৪ এর এসআই মো. মহিউদ্দিন রাজু ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ তারেক আজিজ সঙ্গীয় ফোর্সসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালান।

অভিযানের একপর্যায়ে বায়েজিদ বোস্তামী থানার পূর্ব নাসিরাবাদ চন্দননগর এলাকায় মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পার্কিং এলাকা থেকে মো. ইব্রাহিম (৪০) নামে একজনকে চুরিকৃত গাড়িসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বাড়ি কুমিল্লার মুরাদনগরে। বর্তমানে তিনি চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় সংঘবদ্ধ চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান ডিবি ডিসি হাবিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com