প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া আর নেই

বিশেষ প্রতিনিধি
একুশে পদকপ্রাপ্ত ছড়া সম্রাট কবি, ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই। রাউজানের বিনাজুরীতে জন্মগ্রহনকারী এই কৃতি শুক্রবার সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, জার্মান প্রবাসী এক ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সুকুমার বড়ুয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী বড়ুয়া। ছড়াকারের মরদেহ গ্রামের বাড়িতে রাখা হয়েছে।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মাঝে মধ্যে শহরের বাসা থেকে স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে আসতেন। গত কিছুদিন থেকে তাঁর শাররীক অবস্থা খারাপ হলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সর্বশেষ শুক্রবার তিনি মারা যান।
সুকুমার বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রাউজানের সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার ও দলের ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat