1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ভুইয়াগাঁতী ইউনিয়ন:মানুষের প্রাণের দাবি,বললেন এমপি ভিপি আয়নুল হক  খড়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে মোটরসাইকেল, নিহত ২ বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বকাপ ২০২৬ গ্রুপ ‘জে’ তে থাকা দলগুলোর চূড়ান্ত স্কোয়াড কামারখন্দে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় নোংরা পরিবেশে ফ্যাক্টরিতে পণ্য তৈরি ৬০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বাজারে জোয়ার, বিক্রির শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থী ও কৃষকের মর্মান্তিক মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮০ Time View

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থী ও কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার পাঁকা ইউনিয়নের ঘোষনগর ও দামুড়হুদার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে মারা যাওয়া কৃষক রাসেল হোসেন (২৫) ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে।‌ নবম শ্রেণির শিক্ষার্থী আজিমুল ইসলাম (১৪)। পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার সময় রাসেল হোসেন বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করতে যায় এলাকার ঘোষনগর মাঠে। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে অপর নিহত শিক্ষার্থী আজিমুল ইসলামের স্বজনরা জানান, আজিমুল ইসলামের বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে বেলা ১২ টার দিকে তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নিরাপদ স্থানে একটি বড় গাছের নিচে আশ্রয় নিলেও বজ্রপাতের কবলে পড়েন আজিমুল ইসলাম ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com