1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ রাজবাড়ীর পাংশায় গোখরার ছোবল খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক ক্লাইমেট স্মার্ট কৃষির প্রসারে চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তি মেলা উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি

ঘোড়াঘাটে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৫৯ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে মকবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় পৌরশহরের ওসমানপুরে এ ঘটনা ঘটে।
মকবুল হোসেন পৌরশহরের চক বামুনিয়া বিশ্বনাথপুরের মৃত সেকেন্দার ফকিরের ছেলে। পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।

ফায়ার সার্ভিসের লিডার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল বেলার কোন এক সময় ঘাস কাঁটার জন্য মকবুল হোসেন বাড়ির পাশে জমিতে যান। জমির পাশ দিয়ে একটা পুকুর ছিল। ধারণা করা হচ্ছে ঘাস কাঁটার সময় তিনি পুকুরের পানিতে পড়ে যান। দীর্ঘ সময় বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে না পেয়ে সন্দেহ হলে ফায়ারসার্ভিসে খবর দেন। পরে ফায়ারসার্ভিস লোকজন পুকুরের পানিতে দেড় ঘন্টা ধরে খুঁজার পর তার মৃত দেহের সন্ধান পান। এসময় তার মৃত দেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করেন বলে জানান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com