1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ ২৫ নভেম্বর আজকের নামাজের সময়সূচি সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সাদুল্লাপুরে আমগাছ থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনায় বৈরী আবহাওয়ায় আমন ধান কাটা ব্যাহত, বিপাকে কৃষক-শ্রমিক

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে সবজি বিক্রিতা নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৯ Time View

মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী ভ্যানে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার ভেলাইন ভান্ডারী বাজার এলাকায় মহাসড়কের উপর এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার কুলানন্দপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মিজানুর রহমান (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমান টমেটো নিয়ে রাণীগঞ্জ বাজারে বিক্রি করার জন্য যাচ্ছিলেন।তিনিসহ কয়েকজনের ভ্যানটি বুলাকীপুর ইউনিয়নের ভান্ডারী বাজারে পৌছিলে দিনাজপুর গামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান থেকে মিজানুর রহমান ছিটকে রাস্তায় পড়ে যায়। সেমময় স্থানীয়রা গুরুতর আহত মিজানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক। তিনি জানান, ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। এবিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com