1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ আ.লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে চুয়াডাঙ্গায় যুবদলের বিক্ষোভ রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, দুই তরুণ গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে বুটেক্সে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কিলোমিটারপ্রতি কত বাড়ল বাসভাড়া সারের দাবিতে সড়কে নামলেন কুড়িগ্রামের কৃষকরা পোরশায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও মিছিল নাচোলে গোলাবাড়ি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ি থ্রি-পিস আটক

গাইবান্ধায় ভটভটির ধাক্কায় ইজিবাইকের চালক নিহত

বার্তা প্রধান
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩৭১ Time View

মোঃ জুয়েল রানা,পলাশবাড়ী প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভটভটির পিছন ধাক্কায় ইজিবাইকের চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম আশরাফুল (৩৫)। সে উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে।

এঘটনায় ইজিবাইকের আরও চারজন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ী গ্রামর আঃ ছাত্তার মিয়া ছেলে সবুজ মিয়া, আজিজলে ছেলে মোঃ বেলাল (৫০), মৃত আকামুদ্দিনের ছেলে মোঃ আমরুল (৪৫) ও পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী গ্রামের মৃত ভোলা মিয়ার মোঃ মোত্তালিব(৫২)।

বৃহস্পতিবার রাত আটটার দিকে
গাইবান্ধার – নাকাইহাট সড়কের বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাকাইহাট বাজার থেকে একটি ইজিবাইক যোগে চার যাত্রী নিয়ে হরিনাবাড়ী বাজারে দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি নাকাইহাট – গাইবান্ধা সড়কের বড়পুল এলাকায় পৌছালে পিছন থেকে আসা মাটির হাড়ি ভর্তি একটি ভটভটি পিছন দিক থেকে ধাক্কা দেয়। ঘটনার স্থলেই ইজিবাইকের চালক আশরাফুল মারা যান। এঘটনায় ইজিবাইকে থাকা চারযাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ আজ রাত এগারটার দিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ভটভটি ( নছিমন)টি আটক করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে। তবে পরিবারে পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিঁনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com