1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

গাংনীতে র‍্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ আটক-১ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ Time View
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) এর অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ রাহিবুল ওরফে রাকিব (৩৪) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর), রাত সাড়ে ১১ টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর থেকে রাকিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাকিব লক্ষীনারায়ণপুর গ্রামের আক্তারুলের ছেলে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর), সকাল ৯ টার দিকে র‍্যাব-১২, এর সিপিসি-৩, মেহেরপুর কোম্পানী কমান্ডার এএসপি এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে লক্ষীনারায়ণপুর গ্রামে রাকিবের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা।
আটককৃত রাকিব ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানায়, আসামী রাকিব দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক এনে দেশের পার্শ্ববর্তী জেলা সমূহে বিক্রি করে থাকে। এমনকি ঢাকাতেও গাঁজার চালান পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ব্যবসার সাথে জড়িত মূল হোতার নামও বলেছে রাকিব। পরবর্তীতে মূল হোতাকেও গ্রেফতার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com