1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

গাংনীতে বিদ্যালয়ের সার্বিক মান  উন্নয়নে সভা অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২৩৯ Time View
মাহাবুল ইসলাম গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়ন ও ছাত্র-ছাত্রী বৃদ্ধির লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১৯ জানুয়ারি), বেলা ১১ টার দিকে মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত জরুরি সভায় সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রশিদ।
মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দানেছুর রহমানের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাথুলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাবের আলী, সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ক্বারী মহির উদ্দীন, আরেফিন আলী, ও গাংনী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাজিদ আল মামুন।
এসময় অন্যান্যের মধ্যে বাবলু রহমান, হাসান আলী, মাসুদ রানা মিল্টন, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, রাবেয়া খাতুন, উম্মে জোবাইদা কুলসুম, রুবী নাসরীন, সাবিহা আক্তার ও সহকারী শিক্ষক শাহনাজ পারভিনসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের মান উন্নয়ন ও ছাত্র-ছাত্রী বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাসহ করোনাকালীন সময়ে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত, পাশের গ্রামের লোকজন কর্তৃক বিদ্যালয়ের শিক্ষার্থী জবরদস্তি করে নিয়ে সে গ্রামের বিদ্যালয়ে ভর্তি করার প্রবণতারোধ, লেখা পড়ার ভালো পরিবেশ থাকা সত্বেও বিভিন্ন কেজি স্কুল ও প্রি-ক্যাডেটসহ বেসরকারি প্রতিষ্ঠানে শিশুদের ভর্তি রোধকল্পে করণীয় ও সম্প্রতি বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙে পরিবেশ নোংরা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও এর সমাধান নিয়ে বক্তব্য রাখা হয়। একই সময়ে সকল সমস্যার সমাধানসহ আগামীতে বিদ্যালয়ে লেখাপড়ার আরও মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রধান শিক্ষক দানেছুর রহমান সকল সচেতন অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের সন্তানকে ভর্তির আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com