1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, নেত্রকোণায় মানববন্ধন

গাঁজা সহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৭০ Time View

দৃশ্যপট ডেস্ক:

উল্লাহপাড়া উপজেলার সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার, উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে মো. আবুল কালাম ও একই এলাকার জয়নাল মিয়ার ছেলে মো. মমিন মিয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৬ এপ্রিল) রাত ১১টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামস্থ রিফা বেকারীর সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (৭ এপ্রিল) সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১২।

র‌্যাব আরো জানায়, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com