1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা

কৃষকের হাত-পা বেঁধে গোয়াল ঘর থেকে ১১ টি গরু চুরি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৪৩১ Time View

সোহেল রানা, চৌহালী প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের এনায়েতপুর বেড়িবাঁধের পূর্ব পাশের গাবেরপাড়া যমুনা নদীর চর থেকে ১১ টি গরু চুরি হয়েছে।
বুধবার ( ০৩ এপ্রিল) আনুমানিক রাত ৩ টায় কৃষক ও তার স্ত্রীর হাত-পা বেঁধে গোয়াল ঘর থেকে ১১ টি গরু চুরি করে নিয়ে যায়।
কৃষক আলমগীর হোসেন দেওয়ান তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত আব্দুল কাদের মাষ্কটারের ছেলে।
কৃষক আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি রাতে বাহিরে বসে মোবাইল দেখছিলাম মোবাইল দেখতে দেখতে প্রায় রাত ৩ টা বেজে যায় তখন আমি ঘুমানোর জন্য ঘরে যাচ্ছিলাম এমন সময় হটাৎ করে পিছন থেকে ৮ থেকে ১০ জন লোক আমাকে ধরে হাত-পা বেঁধে ফেলে‌ এমন সময় আমার স্ত্রী বের হলে তারও হাত- পা বেঁধে গোয়াল ঘরে থাকা মোট ১৫ টি গরুর মধ্যে ছোট ৩ টি বাছুর রেখে একে একে চোররা আমার ১১ টি গরু নিয়ে যায়।
১১ টি গরুর মধ্যে ৩ টি বড় ষাঁড় গরু ,৩ টি বকনা, একটি ছোট ষাঁড় ও ৪ টি গাভী সহ মোট ১১ টি গরু নিয়ে যায় । ১১ টি গরুর বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় ১৮ লক্ষ টাকা হবে বলে উল্লেখ করেন তিনি।

এ ঘটনার বিষয় নিয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি বলেন ঘটনাটি সত্য আমরা খবর পেয়ে সেখানে গিয়ে ছিলাম।
কৃষক আলমগীর যমুনা নদীর ফাঁকা একটি চরের মধ্যে ঘর করে তারা স্বামী-স্ত্রী থাকেন আশেপাশে কোন ঘর- বাড়ি নেই। এমন একটি ফাঁকা চরে গরু বাছুর নিয়ে থাকা ঠিক হয়নি। কৃষক আলমগীর গরু চুরির বিষয়টি নিয়ে এখন পর্যন্ত থানায় কোন মামলা করেনি ।
তবে আমরা চৌহালী, টাঙ্গাইল সহ আশেপাশের সমস্ত থানার ওসির সাথে‌ কথা বলেছি আমাদের প্রযুক্তি অনুযায়ী চোরচক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com