1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্বশুরবাড়িতে চুরির মামলায় জামাই গ্রেপ্তার পত্রিকার বিক্রি কমে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের হকাররা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন পর্যটন মৌসুম শুরু, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ কালিয়াকৈরে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত ৫ বছর পর সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুক্রবার সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

কিডনি রোগে আক্রান্ত ইদ্রিসকে ঈদ উপহার দিলেন আনন্দ গুপ্ত

বার্তা প্রধান
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৫৬৯ Time View

আল আমিন বিন আমজাদ:

দিনাজপুরের ফুলবাড়ীতে কিডনি রোগে আক্রান্ত পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলী ইদু’র পরিবারে ঈদ উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজ সেবক আনন্দ কুমার গুপ্ত। শুক্রবার দুপুরে অসুস্থ পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলীর বাড়িতে ঈদ উপহার হিসেবে পরিবারের প্রতিটি সদস্যের জন্য নতুন কাপর, খাদ্য সামগ্রিসহ নগদ অর্থ নিয়ে হাজির হন আনন্দ কুমার গুপ্ত।
পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলী উপজেলার দৌলতপুর ইউনিয়নের হড়হড়িয়া গ্রামের দিনমজুর মো. সামসুদ্দিন মন্ডলের ছেলে ।

ইদ্রিস আলী দীর্ঘ ২৭ বছর ধরে ফুলবাড়ী পৌরশহরে দৈনিক পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। পত্রিকার বিক্রির আয়ে স্ত্রী ও দুই প্রতিবন্ধী কন্যাসহ চার সদস্যের সংসার চলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে তার কিডনি রোগ ধরা পড়ে। এরই মধ্যে একটি কিডনি পুরোপুরি অকেজো হয়ে গেছে, আর একটি কিডনি প্রায় নষ্ট হওয়ার পথে বলে জানিয়েছেন তার চিকিৎসক। কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকে পত্রিকা বিক্রি করতে না পেরে বাড়ীতেই শুয়ে বসে দিন কাটছে তার। অর্থাভাবে চিকিৎসাও করতে পারছেন না। কোনো দিন অর্থ জোগার হলে চিকিৎসকের ব্যবস্থাপত্রের দুই-একটি ট্যাবলেট ও ক্যাপসুল কিনে খাচ্ছেন।

ইদ্রিস আলীর বড় মেয়ে ইরিনা আক্তার (১৭) বাক প্রতিবন্ধী। আর ছোট মেয়ে ইয়াসমিন আক্তার ইভা (১০) জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি অসুস্থ হয়ে পড়ায় সংসার চালানো ও তার চিকিৎসার খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। সহায় সম্বল বলতে যা ছিল, বিক্রি করে এতদিন চিকিৎসা খরচ জুগিয়েছেন। অনেক ধারদেনাও হয়েছে। দেনা পড়েছে পত্রিকা এজেন্ট এর কাছেও।

অসহায় ইদ্রিস আলী দেশের বিত্তবান দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়ে পত্রিকা মারফত আবেদনও জানিয়েছেন। আর্থিক সহায়তা পাঠা তে ফোন নাম্বারও (বিকাশ নং-০১৭৩৭ ৬৮১৯৫৪ অথবা নগদ নং-০১৭৯৬ ১৭৭৮৯০) প্রচার করা হয়।

বিশিষ্ট সমাজ সেবক আনন্দ কুমার গুপ্ত বলেন, মানুষ মানুষের জন্য। এটা একটা মানবিক কাজ। অসহায় পরিবারটির সাহায্যে সহৃদয়বানদের এগিয়ে আসা উচিৎ বলে আমি করি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com