1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন পরিবেশকর্মীদের উদ্যোগে বিষাক্ত পার্থেনিয়াম নিধন শুরু মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রায়গঞ্জে মানববন্ধন লোডশেডিংয়ের প্রতিবাদে রায়গঞ্জে সড়কে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ শ্বাসনালিতে দুধ আটকে প্রাণ গেল শিশুর রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে

কলেজে ভাংচুর ও লুটপাটের বিচারের দাবিতে রায়গঞ্জে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে কলেজে ভাংচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রী কলেজ হল রুমে এ সংবাদ সম্মেলন করে কলেজ কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মো. জামাল উদ্দিন।

এ সময় তিনি বলেন, কামাল হোসেনের নেতৃত্বে  একদল সন্ত্রাসী আমাদের কলেজে হামলা, ভাংচুর ও লুটপাট করে। তারা প্রথম কলেজের নাইটগার্ড মো. রোস্তম আলী কে অস্ত্রের মুখে জিম্মি করে  ৩টি কক্ষ ও কম্পিউটার ভাংচুর করে। পরে ৪টি কম্পিউটারসহ প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। দুর্বৃত্তমূলক এ ধরনের কাজের সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবী জানান তিনি।

এ সময় শিক্ষক শিক্ষার্থীসহ কলেজ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,শনিবার( ২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ।

মো. কামাল হোসেন গং সর্ব সাং দাদপুর মহৎপাড়া , সলংগা, সিরাজগঞ্জ। কলেজের ৮ শতক জমি উপরোক্ত বিবাদিদের সাথে ৬/৭ মাস পূর্বে হতে বিরোধ চলে আসছে কলেজের পশ্চিম পাশে ৮ শতক জমি তাদের নিজের বলে দাবি করে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অফিস বরাবর জমির খারিজের বিরুদ্ধে মিস কেসে দায়েরের করেন।

সহকারী কমিশনার (ভুমি ) জমি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে বর্ণিত কলেজের পক্ষে চূড়ান্ত রায় প্রধান করে । উক্ত ঘটনার জের ধরে অধ্যক্ষ সালাম গংরা এই ঘটনা ঘটিয়েছে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকলেছুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com