1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়ের প্রতিবাদে রায়গঞ্জে সড়কে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ শ্বাসনালিতে দুধ আটকে প্রাণ গেল শিশুর রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক

শ্বাসনালিতে দুধ আটকে প্রাণ গেল শিশুর

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬ Time View

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালিতে খাবার (দুধ) আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ভোরে জীবননগর পৌর এলাকার প্রাইমারি স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে।

 

 

 

মৃত মেঘলা ঘোষ একই এলাকার মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।

 

 

 

শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, রাতে মেঘলাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন তিনি। পরে ভোরের দিকে তার বাবা ঢাকা থেকে বাড়িতে ফেরেন। এ সময় মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়। তখন দেখা যায় শিশুটির মুখমণ্ডল কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে পড়েছে। পরে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার প্রায় এক থেকে দুই ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালিতে দুধ আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com