1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
একযুগ পেরিয়ে মানবতার সেবায় ‘প্রিয় সলঙ্গার গল্প’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় বেহায়াপনা, অতিষ্ঠ এলাকাবাসী  নেত্রকোনার বারহাট্টায় অভিভাবকদের না জানিয়েই স্কুল কমিটি গঠনের অভিযোগ ঝালকাঠিতে বাস–মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত-২ রায়গঞ্জে বিএনপি নেতা গোলাম হোসেনের সুস্থতায় দোয়া চাইলেন কৃষকদল নেতা হাফিজুর রহমান ছোট্ট যে আমলে মাফ হয় ১০০ গোনাহ আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যাত্রীবাহী ট্রেন রেখে উধাও চালক ডায়াবেটিসে কোন ফল খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন? কালের স্রোতে হারিয়ে যাচ্ছে নাসিরনগর চাতলপাড়ের বঙ্গবিহারী রায়ের বাড়ি   

একযুগ পেরিয়ে মানবতার সেবায় ‘প্রিয় সলঙ্গার গল্প’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১ Time View

 

 

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

 

মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।আলোচনা সভা,কেক কাটা,দোয়া ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সংগঠনটির একযুগ পূর্তি উদযাপন করা হয়।

 

এ উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল ১০টায় সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কে. এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে এবং উপদেষ্টা ও সহকারী অধ্যাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের চিফ এ্যাডমিন শাহ আলম মাস্টার।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,সিরাজগঞ্জের আইকন, মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত শাহজাদপুরের মামুন বিশ্বাস,উপদেষ্টা আব্দুস সালাম মাস্টার,সহকারী অধ্যাপক বেলাল হোসেন,আব্দুর রহিম মাস্টারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

আলোচনায় বক্তারা বলেন,২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘প্রিয় সলঙ্গার গল্প’ মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।সংগঠনটি মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদান,শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদসামগ্রী প্রদান,কন্যাদায়গ্রস্ত পরিবারের আর্থিক সহায়তা, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ, সুবিধাবঞ্চিত মানুষের জন্য টিউবওয়েল স্থাপন এবং তীব্র গরমে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি,শরবত ও স্যালাইন বিতরণসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

 

এ ছাড়াও জনস্বার্থে খানা-খন্দযুক্ত সড়ক সংস্কার,সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটি সলঙ্গার ইতিবাচক ভাবমূর্তি দেশ-বিদেশে তুলে ধরতে কাজ করে যাচ্ছে।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য,শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

 

শেষে দোয়া,কেক কাটা এবং বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার সমাপ্তি হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com