1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর আহত অবস্থায় বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ স্বামী নেই,তিন সন্তানের মুখে হাসি ফোটাতে নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কবি-লেখক মিলনমেলা আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের উদ্যোগে রাস্তা সংস্কার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৬ Time View

 উল্লাপাড়া( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন ৪ টি গ্রামে নিজ উদ্দ্যোগে চলাচলের অযোগ্য রাস্তা সংস্কার করেছে পূর্নিমাগাতী ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। টানা বর্ষণে রাস্তা দু’পাশ ভেঙে যায় ও মাঝে মাঝে রাস্তার মাঝখানে গর্তের সৃষ্টি হয় ফলে জনগণের চলাচলে অনুপোযোগী হওয়ায় তা সংস্কার করেন পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।

গত ৭ সেপ্টেম্বর উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের
বামন ঘিয়ালা কমিউনিটি ক্লিনিক ও স্কুলের সড়ক, ঘিয়ালা গ্রামের রাস্তা, পুঠিয়া গ্রামের রাস্তাসহ বেতুয়া স্কুলের যাওয়ার অনুপোযোগী সড়ক সংস্কার করেছেন পূূর্নিমাগাঁতী ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তাদের নিজ উদ্দ্যোগে বিভিন্ন ইট ভাটা থেকে ইট, খোয়া ও রাবিশ এনে রাস্তা সংস্কার করছে বৈষম্য বিরোধী ছাত্ররা।

পূর্ণিমাগাঁতী ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি নাইম জানান, রাস্তাটির বেহাল অবস্থার কারনে রাস্তা দিয়ে গ্রামবাসী অতিকষ্টে পায়ে হেটে যাতায়াত করতো উপজেলা শহরে। সামান্য বৃষ্টি হলেই যানবহন চলাচল করতে খুব অসুবিধা হতো। স্কুল,কলেজ ছাত্র-ছাত্রী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী , চারকুরি জীবিসহ অসুস্থ রোগীদের হাসপাতালে যেতে ভীষন কষ্ট হত। এই মানুষের কষ্ট লাঘবের জন্য রাস্তাটি সংস্কারের জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ উদ্যোগ গ্রহণ করে এ রাস্তাগুলো সংস্কার করি।

তিনি আরো জানান, আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ সামনের দিনগুলোতে এই পূূর্ণিগাঁতী ইউনিয়নের মানুষের আরো ভালো কাজ করার চেষ্টা করব। আমরা মানুষের পাশে আছি, থাকবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com