1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর আহত অবস্থায় বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ স্বামী নেই,তিন সন্তানের মুখে হাসি ফোটাতে নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কবি-লেখক মিলনমেলা আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

উল্লাপাড়ায় বজ্রপাতে নিহত দুই কৃষক পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ Time View

উল্লাপাড়া (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (২৮) ও বেলাল হোসেনের ছেলে আশরাফ আলী(৪০)।

নিহত দুই কৃষক পরিবারকে উপজেলা প্রসাশন থেকে আজ রোববার সকালে আর্থিক সহয়তা ও শুকনো খাবার দেওয়া হয়।

উপজেলার নাগরৌহা গ্রামের স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য সাহারুল হক সাচ্চু বলেন, শনিবার উল্লাপাড়াতে প্রচুর ঝড়বৃষ্টি হয়। তার সাথে বজ্রপাতের ঘটনাও ঘটে। ঝড় বৃষ্টির সময় নাগরৌহা গ্রামের আশরাফ ও রুহুল কাজ শেষ করে বাড়ি ফেরার সময় মাঠের মধ্যে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়। আজ রোববার সকালে নাগরৌহা গ্রামের কবরস্থানে তাদের জানাজা নামাজ শেষে তাদের দাফন করা হয়। নিহত রুহুল এক সন্তানের ও আশরাফ দুই সন্তানের পিতা।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, গতকাল সন্ধ্যায় আশরাফ ও রুহুল আমিন মাঠে কাজ করছিল। বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা হয়। তারা বাড়ি  কাছাকাছি পৌছালে খোলা মাঠের মধ্যে বজ্রাপাতে তাঁদের মৃত্যু হয়। নিহত দুই পরিবারকে উপজেলা প্রসাশননের পক্ষ থেকে আর্থিক সহয়তা এবং দুই পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, সদর ইউপি সদস্য সাহারুল হক সাচ্চুসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com