1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষণ মামলায় যুবদল নেতা কারাগারে ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ কালবৈশাখীতে নিহত লিটন শেখের পরিবারের পাশে গণঅধিকার পরিষদের সোনালী আক্তার মল্লিকা ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ: হাট পাঙ্গাসী সড়ক এখন ভোগান্তি  বেলকুচিতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন দুই বাংলাদেশি ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ স্থাপনের স্থান পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ঈদুল আজহায় নিশ্ছিদ্র নিরাপত্তা: জমিয়াতুল ফালাহ ঈদগাহ মাঠ পরিদর্শনে সিএমপি কমিশনার ঈদের দিন মাত্র ৪ ঘণ্টায় বর্জ্যমুক্ত হবে যশোর, কর্মীদের জন্য লাখ টাকার পুরস্কার ঘোষণা 

ঈদুল আজহার শেষ মুহূর্তের প্রস্তুতিতে গোস্ত কাটার ‘খাইট্টা’ বিক্রির ধুম

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১০ Time View

 

 

 

অনলাইন দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

 

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জুড়ে জমে উঠেছে কোরবানির শেষ মুহূর্তের প্রস্তুতি। পশুর হাটে যেমন বাড়ছে ক্রেতাদের ভিড়, তেমনি কামারপাড়াগুলোতে দা-ছুরি ধার দেওয়ার টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে চারপাশ। আর এই ব্যস্ততার মধ্যেই কোরবানির মাংস কাটার অন্যতম প্রয়োজনীয় উপকরণ কাঠের তৈরি ‘খাইট্টা’ বিক্রিতে দেখা দিয়েছে মৌসুমি ধুম।

 

 

 

উপজেলার চান্দাইকোনা, রায়গঞ্জ, সলঙ্গা ,ঘুড়কা ও নিমগাছী বাজার ঘুরে দেখা গেছে, রাস্তার ধারে ও বিভিন্ন স’মিলের সামনে সারি সারি সাজিয়ে রাখা হয়েছে নানা আকারের খাইট্টা। কোথাও ছোট, কোথাও মাঝারি—আবার কিছু জায়গায় বিশেষভাবে কসাইদের জন্য বড় আকারের খাইট্টাও তৈরি করা হচ্ছে। কাঠের গুঁড়ি কেটে, মসৃণ করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কাঠমিস্ত্রি ও মৌসুমি ব্যবসায়ীরা।

 

 

কাঠমিস্ত্রিদের ভাষ্য, মাংস কাটার জন্য শক্ত ও টেকসই কাঠের খাইট্টার বিকল্প নেই। কারণ ভারী দা বা চাপাতির আঘাত সহ্য করতে না পারলে খাইট্টা দ্রুত ফেটে যায় বা নষ্ট হয়ে পড়ে। এ কারণে তেঁতুল, নিম, বাবলা ও বেল গাছের গুঁড়ি দিয়ে তৈরি খাইট্টার চাহিদা সবচেয়ে বেশি। বিশেষ করে তেঁতুল কাঠের খাইট্টা দীর্ঘদিন ব্যবহারযোগ্য হওয়ায় ক্রেতাদের কাছে এর কদর আলাদা।

 

 

 

বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবার খাইট্টার দাম কিছুটা বেড়েছে। কাঠ ও গাছের গুঁড়ির দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। বাজারে ছোট আকারের খাইট্টা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। মাঝারি আকারের খাইট্টার দাম ৩০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। তবে বড় আকারের কসাই খাইট্টার চাহিদা তুলনামূলক কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

 

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বছরের অন্য সময় খাইট্টার তেমন বিক্রি না থাকলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে হঠাৎ করেই এর চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। অনেক কাঠমিস্ত্রি নিয়মিত কাজ বন্ধ রেখে এখন শুধুই খাইট্টা তৈরিতে ব্যস্ত। আবার কেউ কেউ সাময়িকভাবে অন্য পেশা ছেড়ে এই মৌসুমি ব্যবসায় নেমে বাড়তি আয় করছেন।

 

 

ক্রেতাদের মতে, কোরবানির পশু জবাইয়ের পর দ্রুত ও সুন্দরভাবে মাংস কাটতে একটি ভালো মানের খাইট্টা অত্যন্ত প্রয়োজন। তাই পশু কেনার পাশাপাশি আগেভাগেই দা-ছুরি ও খাইট্টা কিনে রাখছেন তারা, যেন ঈদের দিন কোনো ঝামেলায় পড়তে না হয়।

 

 

 

 

ঈদকে ঘিরে রায়গঞ্জের গ্রামীণ বাজারগুলোতে এখন যেন উৎসবের আমেজ। পশুর হাট, কামারপাড়া আর খাইট্টার দোকান—সব মিলিয়ে জমে উঠেছে কোরবানির প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com