1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষণ মামলায় যুবদল নেতা কারাগারে ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ কালবৈশাখীতে নিহত লিটন শেখের পরিবারের পাশে গণঅধিকার পরিষদের সোনালী আক্তার মল্লিকা ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ: হাট পাঙ্গাসী সড়ক এখন ভোগান্তি  বেলকুচিতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন দুই বাংলাদেশি ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ স্থাপনের স্থান পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ঈদুল আজহায় নিশ্ছিদ্র নিরাপত্তা: জমিয়াতুল ফালাহ ঈদগাহ মাঠ পরিদর্শনে সিএমপি কমিশনার ঈদের দিন মাত্র ৪ ঘণ্টায় বর্জ্যমুক্ত হবে যশোর, কর্মীদের জন্য লাখ টাকার পুরস্কার ঘোষণা 

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানায়

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭ Time View

 

ন্যাশনাল ডেস্ক

 

অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে একের পর এক সামনে আসছে নতুন চমক। এবার এই ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে যাওয়া হয়েছে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়।

 

 

 

বুধবার (২৭ মে) রাতে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

 

তিনি বলেন, নারায়ণগঞ্জের ট্রাম্প নামের মহিষটাকে রাতেই চিড়িয়াখানায় আনা হয়েছে। আমরা একটা শেডে ওটাকে রাখার ব্যবস্থা করেছি। এছাড়া তার খাওয়ার সব ব্যবস্থা করেছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

 

 

জানা গেছে, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই লালন-পালন করা হবে। মূলত সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের হস্তক্ষেপে ক্রেতার কাছ থেকে সেটি ফেরত নিয়ে আসা হয়েছে। আপাতত মহিষটিকে আগের মতোই নিবিড় পর্যবেক্ষণে লালন-পালন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

 

 

 

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জননিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে লালন-পালন করা হবে।

 

 

 

 

এর আগে সোমবার (২৫ মে) বিকেলে মহিষটির ক্রেতা তাকে নিতে আসলে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। একই দিন দুপুর থেকে শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের খামারি অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেয়। পরে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রংয়ের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানায়। এ সময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা।

 

 

অ্যালবিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতোই। যে কারণে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে (৩ লাখ ৮৫ হাজার) টাকায় কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com