1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

হিন্দুদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠন ইস্কনের বিরুদ্ধে দাঁড়িয়েছি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৯ Time View

সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধিঃ

বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইস্কন) নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে  বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ ছাত্র-জনতাসহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা। এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করেন তারা।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর ) জুমার নামাজের পর তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে  এসে সমাবেশে রূপ নেয়।

 তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় দেখা যায়, বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লি, ছাত্র-জনতা বের হয়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমবেত হন। এ সময় বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা। হাজার হাজার জনতা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং বাংলাদেশ থেকে দ্রুত ইস্কন নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছি। আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠন ইস্কনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ইস্কনের নামে ভারতীয় আগ্রাসনকারীরা আমাদের দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। আমরা তাই ইস্কন নিষিদ্ধের দাবি করছি। আমরা বাঙালি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com