1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিরাজগঞ্জ পদ্ম পুকুরকে সাঁতারের উপযোগী করার দাবিতে মানববন্ধন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৪৭৪ Time View

মো: মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি:

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ শহরের পদ্ম পুকুরকে সাঁতারের উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ শহরের বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমরা সিরাজগঞ্জবাসী।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় শহরের মুজিব সড়কের পদ্ম পুকুরপাড়ে আমরা সিরাজগঞ্জবাসী ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসময় সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন, পদ্ম পুকুরে পৌরসভা অথবা জেলা প্রশাসকের কতৃপক্ষ যদি এখানে সাঁতার শেখার উপযুক্ত ব্যবস্থা করে তাহলে এখানকার ছেলে-মেয়েরা সাঁতার শিখতে পারবে। এবং আমরা সিরাজগঞ্জবাসী উপকৃত হবো। আর এখানে যেনো সুইমিংপুলের ব্যবস্থা করে দেয় প্রশাসনের পক্ষে থেকে। আর যদি আমাদের কাছে থেকে টোকেন মানি নেয় সেটা আমরা দিতে রাজি আছি কিন্তি এখানে সাঁতারকাটার উপযোগী করে দিতে হবে। বিশেষ করে এই পদ্ম পুকুরপাড়ের চারিপাশ ঘেরাও করে উপরে ছাঁদ দিয়ে রক্ষণাবেক্ষণ করা যায় সে ব্যবস্থা করে দিতে হবে। এখানে যেনো ছেলে মেয়েরা সাঁতার কাটতে পারে সেই পরিবেশ করে দিতে হবে।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছাবিনা খাতুন, সম্পা খাতুনসহ আরো অনেকে।

মানববন্ধনে সিরাজগঞ্জে কর্মরত ইলেকট্রনিক্সস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com