1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিরাজগঞ্জে তীব্র গরমে হাসপাতালে শিশু ও বৃদ্ধা রোগীর চাপ বাড়ায় শয্যা সংকট 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩২৭ Time View
নিজস্ব প্রতিনিধিঃ 
 সিরাজগঞ্জে তীব্র গরমে চাপ বেড়েছে শিশুরোগী ও বৃদ্ধারোগীর সংখ্যা। বুধবার (১ মে) দুপুরে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বেশিরভাগ আক্রান্ত রোগী হলো শিশু ও বৃদ্ধা । বেশিরভাগ শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর, ঠান্ডা,কাশ্বি ও বয়স্করা হিট স্ট্রোক করছেন। বছরের অন্য সময়ের তুলনায় গ্রীষ্মকালে তাপমাত্রা অত্যধিক থাকায় এ সময় শরীরের মূল তাপমাত্রা স্বাভাবিক সীমায় না থাকায় শরীর অতিরিক্ত ঘামের মাধ্যমে তাপ নির্গত হওয়ায় রোগে আক্রান্ত হচ্ছেন। এতে দৈনন্দিন জীবন অস্বাভাবিক হয়ে পরেছে। ওয়ার্ড ওয়ার্ডে চলছে চিকিৎসা তবুও গরমে হায়হুতাশ করছেন রোগীসহ তার সাথে আসা স্বজনেরা। এতে চিকিৎসা দিলেও তীব্র গরমে নিরাময় হচ্ছে না ডায়েরিয়া। এদিকে হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। ফলে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ফরিদুল ইসলাম বলেন, আগে যে পরিমাণ রোগী আসতো তার চেয়ে বর্তমান বৃদ্ধা এবং শিশু রোগীর সংখ্যা বেড়েছে। এই তাপদাহে ও তীব্র গরম সুস্থ থাকার জন্য নিয়মিত প্রচুর পানি পান করে আমরা এ সমস্যাগুলো প্রতিরোধ করতে পারি। কচি ডাবের পানি, লবণ পানির শরবত বা লাচ্চি পান করা যেতে পারে। তরমুজ, আঙুর,পেঁপে বা আমের মতো অনেক পানিযুক্ত ফল খাওয়া উচিত, যাতে শরীরের পানিশূন্যতা পূরণ হয়। তাহলে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকবে না। এছাড়াও রোগীর চাপ বাড়ায় শয্যা সংকট পরছে। আমরা দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com