1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সালথায় সাংবাদিকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা লুট

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৫ Time View

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় স্থানীয় এক সাংবাদিকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে তার বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। আজ সোমবার (৩ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী দৈনিক সমকালের সালথা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সহসভাপতি সাইফুল ইসলাম বলেন, সোমবার ভোর রাতে আমাদের বসতঘরের দরজা কৌশলে খুলে প্রবেশ করে ৩-৪ জনের একদল ডাকাত। ডাকাতরা ঘরে প্রবেশ করে প্রথমে আমার মায়ের গলায় দেশীয় অস্ত্র রামদা ঠেকিয়ে তাকে জিম্মি করে ফেলে। তখন আমরা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলাম। পরে চোরেরা ঘরে থাকা সুকেশ ভেঙে নগদ ২৫ হাজার টাকা ও স্বর্ণের একটি চেইন নিয়ে চলে যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com