1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শাহজাদপুরে আগুনে লেগে ৩টি মুদি দোকান পুড়ে ছাই

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৩২৮ Time View

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)  প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে আগুন লেগে পুড়ে গেছে ৩টি মুদি দোকান । রবিবার(১০ই নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুর পৌরশহরের বিসিক বাসস্ট্যান্ড এলাকার শক্তিপুর পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

এই অগ্নিকাণ্ডে নূর উদ্দিন, কন্নু মিয়া, জাকারিয়া‘র মুদির দোকান পুড়ে ভুসিভূত হয়ে যায়। এ সময় মুদি দোকান ব্যবসায়ীরা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে।

পরে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, খুব দ্রুত সময়ের মধ্যে আগুনটি ছড়িয়ে পড়লে তিনটি মুদির দোকানের সব মালামাল পুড়ে যায়।  এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি মুদি দোকান ব্যবসায়ীদের ।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনলেও তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  তবে এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com