1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাণীশংকৈল পৌরশহরের পরিচ্ছন্নতা অভিযানে ছাত্রসমাজ ও ইউএনও 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৫০ Time View
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে সোমবার (২৬ আগস্ট) দিনব্যাপি ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রকিবুল হাসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। 
এ কর্মসূচির আওতায় এদিন সকাল ৯ টা থেকে পৌর শহরের কুলিক নদীর ব্রিজের দু’পাশ জুড়ে দীর্ঘদিনের  পঁচা আবর্জনার স্তুপ পুড়িয়ে দেওয়া এবং ক্রেন ব্যবহার করে পরিষ্কার করা হয়। পাশাপাশি পৌর শহরের ফুটফাট দখল মুক্ত অভিযান চালানো হয়েছে। 
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এ স্থানে জমে থাকা আবর্জনা  এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে পথচারি ও এলাকাবাসী প্রচন্ড দুর্ভোগ পোহাচ্ছিলেন। এ নিয়ে ইতিপূর্বে এলাকাবাসী পৌরসভায় ও প্রশাসনের কাছে অভিযোগ করেন। কিন্তু তখন এর প্রেক্ষিতে কোনো  ব্যবস্থা নেয়া হয়নি।
এ কর্মসূচি বিষয়ে ইউএনও রকিবুল হাসান বলেন, এ পঁচা আবর্জনা বিষয়ে এলাকাবাসীর অভিযোগ ছিল।
এ নিয়ে আজ উপজেলা প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সহযোগিতায় এ আবর্জনা পরিষ্কার অভিযান চালানো হচ্ছে। আপাতত এ আবর্জনা সরিয়ে পৌর শহরের একটি আবর্জনা ফেলার স্থানে
রাখা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com