1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা কামারখন্দে প্রবাসীর বাড়ির পথ বাঁশের বেড়ায় বন্ধ, বিপাকে পরিবার রায়গঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত, অংশ নিল ১২০ শিক্ষার্থী আলমডাঙ্গায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, মান যাচাইয়ের দাবি আলমডাঙ্গায় বাড়ির দেওয়ালে ভ্যানের ধাক্কা, চালক নিহত আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জে অবৈধ খাদ্যপণ্য উৎপাদন,কারখানাকে জরিমানা নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে যুবক আটক  ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার টিকটকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসতেই জানালা ভেঙে নারীর পলায়ন

মেহেরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৪৪৫ Time View
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে আয়েশা খাতুন (৫৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আয়েশা লক্ষীনারায়ণপুর গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী।
রোববার (৩০ জুন), ভোর সাড়ে ৫ টার দিকে গাংনী উপজেলার কথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামে নিজ বাড়িতে এ আত্মহত্যার  ঘটনা ঘটে।
জানা যায়, ভোর রাতে ফজরের সালাত শেষে হাঁস-মুরগি ছেড়ে রান্না-বান্না শুরুর পূর্বেই তিনি গলায় ওড়না পেচিয়ে টিনের ঘরের আড়ার সাথে আত্মহত্যা করেন। কারণ হিসেবে কেউ কিছু না বললেও মেয়ে শিউলীর সাথে কলহের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে গুঞ্জন রয়েছে। নিহতের ছেলে সাদ্দাম হোসেন সিংগাপুর অবস্থান করা এবং  স্বামী ও মেয়ে বাড়ির দ্বি-তল ভবনে থাকায় বুঝতে না পেরে ঘুম থেকে উঠে ঝুলন্ত অবস্থায় দেখতে পান আয়েশাকে। পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন এসে ঝুলন্ত মরদেহ নিচে নামান।
নিহতের মেয়ে শিউলী জানান, শারীরিক অসুস্থতার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। নিহতের স্বামী আব্দুল ওহাব বলেন, স্ট্রোকজনিত কারণে তিনার স্ত্রী মারা গেছেন।
স্থানীয় ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল জানান, শারীরিক অসুস্থতা ও মানুষিক যন্ত্রণার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে এ বিষয়ে দ্বিমত রয়েছে গ্রামের লোকজনের যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ তিনারা। লক্ষীনারায়নপুর এবং আশেপাশের গ্রামগুলোর প্রতিটা মানুষের মুখে মুখে গুঞ্জন শোনা যাচ্ছে মেয়ের সাথে কলহের জের ধরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিততের বাবার বাড়ি হিন্দা গ্রামের লোকজনের মুখেও এ গুঞ্জন রয়েছে। তবে কি করবে ভাগ্নির কারনেই বোন আত্মহত্যা করেছে, এখন এসব কথা বলে আর কি লাভ?শেষ খবর পাওয়া পর্যন্ত গাংনী থানার এসআই জহির ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামকে ফোন করা হলে তিনি প্রথমে শারিরীক অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন বলে জানালেও ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং তদন্ত চলমান বলে জানান। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com