1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঈশ্বরগঞ্জে বিদেশি মদ উদ্ধার, প্রাইভেট কারসহ চালক গ্রেপ্তার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৫৫৬ Time View

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে একটি প্রাইভেটকার থেকে ৫৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে পৌর এলাকায় ডাক্তার গোলাম মোস্তফার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত প্রাইভেটকার চালক রোকনুজ্জামান মিয়া (২১)    গাজীপুর জেলার শ্রীপুর থানার ভাঙ্গাটি কেওড়া বাজার এলাকার জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি প্রাইভেটকার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী এবং অটোরিকশায় ধাক্কা দিয়ে পালিয়ে যেতে চাইলে উৎসুক জনতা গাড়িটিকে ধাওয়া দেয়। এ-সময় গাড়ির চালক গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। এতে সাধারণ মানুষ ধাওয়া দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এ অবস্থায় গাড়ি রেখেই চালক পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে।গাড়িটি থানায় এনে গাড়ির ভিতর থাকা ৫৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, প্রাইভেটকার চালক রোকনুজ্জামানকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে আজ থাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক সহ সকল ধরনের অপরাধ দমনে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সবসময়ই কাজ করে যাচ্ছে। এসময় তিনি মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com