1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ ২৫ নভেম্বর আজকের নামাজের সময়সূচি সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সাদুল্লাপুরে আমগাছ থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনায় বৈরী আবহাওয়ায় আমন ধান কাটা ব্যাহত, বিপাকে কৃষক-শ্রমিক

আমার ভাই মরলো কেন! প্রশাসন জবাব চাই শ্লোগানে উত্তাল গাইবান্ধা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৬৩ Time View
Oplus_0
মাইদুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি:
সারা দেশের ন্যায় কোটা নিয়ে গাইবান্ধায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বুধবার সকালে কোটা বাতিল চাই শ্লোগানে সাধারণ শিক্ষার্থীরা গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ করে শহরের ট্রাফিক মোড়,রেলগেটে এসে জমায়েত হয় এবং ঘন্টাব্যাপী ব্যস্ততম সড়ক অবরোধ করে শ্লোগান দিতে থাকে।
পরে গাইবান্ধা আওয়ামী লীগের পার্টি অফিসে ভাঙ্গচুর শেষে কয়েকটি মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে প্রবীণ নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি  আবু বক্কর সিদ্দিক সহ অনেকেই আহত হন।
পরে জল কামানসহ  পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে পুলিশ সদস্যও আহত হন।
জানা যায়, বিক্ষোভ চলাকালে প্রায় ২০ জনের অধিক শিক্ষার্থী আহত হন। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
সাধারণ শিক্ষার্থীদের দাবি, কোটা চাই না, আমরা মেধা চাই। দ্রুত কোটা পদ্ধতি বাতিল করে মেধার গুরুত্ব দেয়া হোক। এতো কষ্ট করে পড়াশোনা করে যখন চাকুরির ক্ষেত্রে কোটার কাছে হেরে যাই! খুবই কষ্ট লাগে। আমরা কোটা চাই না!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com