1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

অস্কারের দৌড়ে ইরানের দুই মানবিক সিনেমা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

বিনোদন ডেস্ক

whatsapp sharing button

 

কাব্যিক উপস্থাপনা, সীমিত বাজেটে গভীর জীবনবোধ এবং মানবিক গল্পের জন্য বিশ্ব চলচ্চিত্রে ইরানি সিনেমার আলাদা কদর রয়েছে। ইরানি সিনেমার প্রতি দর্শকদের বিশেষ আবেদন সব সময়ই থাকে। এসব সিনেমার কাব্যিকতা আর সাধারণ গল্পের অসাধারণ বুনন বিশ্ব চলচ্চিত্রে আলাদাভাবে সমাদৃত।

 

 

এরই মধ্যে অস্কার ২০২৭-এর জন্য ইরানের দুটি ভিন্ন মেজাজের সিনেমা জায়গা করে নিয়েছে। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (অস্কার) সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য যোগ্য চলচ্চিত্রের তালিকা ঘোষণা করেছে।

 

 

আসগর ফরহাদির হাত ধরে অতীতে দুটি অস্কার জয়ের পর এবারের আসরেও ইরানি চলচ্চিত্র ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। একাডেমির সংশোধিত নিয়ম অনুযায়ী, অ-ইংরেজি ভাষার সিনেমাগুলো এখন নিজ দেশের দাপ্তরিক মনোনয়নের পাশাপাশি বার্লিন, কান, ভেনিস, টরন্টো, সানড্যান্স ও বুসানের মতো স্বীকৃত আন্তর্জাতিক উৎসবে প্রধান পুরস্কার জিতেও সরাসরি অস্কারের যোগ্যতা অর্জন করতে পারে। এই নিয়মের সুবাদেই একই দেশ থেকে দুটি ছবি এবারের দৌড়ে শামিল হয়েছে।

 

 

১. ল্যান্ড অব অ্যাঞ্জেলস

 

 

পরিচালক বাবাক খাজেহ পাশা নির্মিত এই সিনেমাটি এ বছরের অস্কারে ইরানের দাপ্তরিক মনোনয়ন পেয়েছে। গাজার সাম্প্রতিক যুদ্ধ ও অবরুদ্ধ জীবনের ভয়াবহতার প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন সিরীয় অভিনেত্রী সুলাফ ফাওয়াখেরজি। যুদ্ধবিধ্বস্ত শহরের ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া কিছু শিশু এবং তাদের আগলে রাখা এক নারীর জীবনসংগ্রাম ফুটে উঠেছে এখানে। চারদিকে বোমাবর্ষণ ও মৃত্যুর হাতছানির মধ্যেও শিশুরা কীভাবে নিজেদের কল্পনা, স্বপ্ন আর সারল্য দিয়ে বেঁচে থাকার রসদ খুঁজে নেয়—পরিচালক তা অত্যন্ত সংবেদনশীলভাবে পর্দায় এঁকেছেন। যুদ্ধের সরাসরি নৃশংসতার চেয়ে মানবিকতা ও আশার আলোই ছবির মূল শক্তি। ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর থেকেই ছবিটি সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

 

 

২. মিডডে মিল

 

 

‘চিলড্রেন অব হেভেন’ ও ‘দ্য কালার অব প্যারাডাইস’-খ্যাত কিংবদন্তি নির্মাতা মাজিদ মাজিদির এই ছবিটি ভিন্ন পথে অস্কারের যোগ্যতা অর্জন করেছে। দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতার সুবাদে এটি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বিবেচিত হওয়ার সুযোগ পায়। ইরানের প্রত্যন্ত একটি গ্রামীণ অঞ্চলের স্কুলকে কেন্দ্র করে ছবির গল্প এগিয়েছে। দারিদ্র্যের তাড়নায় শিশুরা যখন স্কুল ছেড়ে কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে, তখন এক আদর্শবাদী শিক্ষক উপলব্ধি করেন—শিশুদের স্কুলে ধরে রাখতে হলে আগে তাদের ক্ষুধা মেটানো জরুরি। শিক্ষার্থীদের জন্য প্রতিদিন দুপুরের খাবারের জোগান দিতে গিয়ে সেই শিক্ষক ব্যক্তিগত ত্যাগ ও সামাজিক বাধার মুখে একসময় চোরাচালানের মতো ঝুঁকিপূর্ণ পথও বেছে নেন। শিশুদের নিষ্পাপ চোখ আর সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার চিরচেনা মাজিদি-শৈলী এই ছবিতেও দারুণভাবে ফিরে এসেছে।

 

 

সূত্র: ওনা নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com