1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গায় যানজট নিরসনে সড়ক মেরামতে এগিয়ে এল পুলিশ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারীদের স্ব-স্ব পদে স্থায়ী করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নেত্রকোনায় প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি সচিব, গ্রেপ্তার ২ জীবননগরে মারধরের অভিযোগ, হাসপাতালে মৃত্যু নাসিরনগরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে ; জোড়াতালি দিয়ে চলছে পাঠদান রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আরও সমন্বয় হতে পারে পোশাকশ্রমিকদের বেতন,আজ ফের বসছে মজুরি বোর্ড ছক্কা মারলেন ব্যাটার, ক্যাচ ধরলেন বাইকার! নেট দুনিয়ায় বিরল দৃশ্য ভাইরাল ২৬ নভেম্বর আজকের নামাজের সময়সূচি

সলঙ্গায় যানজট নিরসনে সড়ক মেরামতে এগিয়ে এল পুলিশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

 

 

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিনের যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছে সলঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা মোড় এবং নতুন ব্রিজের পূর্ব পাশে কবরস্থানের সামনের সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়।

 

সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা মোড়ে সড়কের খানাখন্দে ছয় গাড়ি রাবিশ ও খোয়া ফেলে মেরামতকাজ পরিচালনা করেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদ্রাসা মোড় এলাকার সড়কটির বেহাল অবস্থার কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী, যানবাহন চালক ও স্থানীয় ব্যবসায়ীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো। একইভাবে নতুন ব্রিজের পূর্ব পাশে কবরস্থানের সামনের সড়কেও চলাচলে বিঘ্ন ঘটছিল।

 

এ অবস্থায় জনসাধারণের দুর্ভোগ কমানো এবং যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে ওসি আসলাম আলীর উদ্যোগে সড়ক দুটি মেরামত করা হয়।

 

থানা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের ফলে যান চলাচল সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই  কমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com