1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে গোখাদ্য উৎপাদন কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনবার্সনের আহব্বান : এন সি পি সদস্য সচিব আখতারের নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন নারীর খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব সিংড়ায় নিসচা নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে গোখাদ্য উৎপাদন কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় গোখাদ্য হিসেবে ব্যবহৃত গমের ভূষি উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অবৈধভাবে গমের ভূষি উৎপাদন ও বাজারজাতকরণ এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় লেবেল ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

 

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার হোসেনপুর এলাকায় মেসার্স খন্দকার ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

 

অভিযানকালে কারখানাটির ব্যবসায়িক কার্যক্রম ও পণ্যের মানসংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। এর মধ্যে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিএসটিআইয়ের প্রযোজ্য নিবন্ধন এবং অনুমোদন রয়েছে কি না, গমের ভূষি ক্রয়-বিক্রয়ের রসিদ যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না, পণ্যের প্রকৃত ওজন ও বিক্রয়মূল্য ঠিক রয়েছে কি না, তা যাচাই করা হয়।

 

এ ছাড়া উৎপাদিত পণ্যে ভেজাল বা অপদ্রব্য মেশানো হচ্ছে কি না, পচা, ছত্রাকযুক্ত কিংবা ব্যবহারের অনুপযোগী পণ্য বাজারজাত করা হচ্ছে কি না, পণ্যের উৎস, উৎপাদনকারী ও সরবরাহকারীর তথ্য এবং ভোক্তাদের নির্ধারিত মান ও পরিমাণ অনুযায়ী পণ্য সরবরাহ করা হচ্ছে কি না, সেসব বিষয়েও পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

 

অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া গোখাদ্য হিসেবে ব্যবহৃত গমের ভূষি উৎপাদন ও বাজারজাতকরণ এবং পণ্যের মোড়কে লেবেল ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুল মালেক খন্দকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জরিমানার পাশাপাশি ভবিষ্যতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং বিএসটিআইয়ের প্রযোজ্য আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

 

অভিযান চলাকালে একই সঙ্গে বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভোক্তাদের অধিকার রক্ষা, পণ্যের মান নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com