1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জিততে না পেরে মাঠ ও বলকে দোষারোপ করলেন ভারত অধিনায়ক সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ  নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণে এগিয়ে এলেন এমপি এম.এ. হান্নান ২৩ নভেম্বর আজকের নামাজের সময়সূচি দশ মিনিটে ৩ গোল করে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও বিতর্ক অস্থিতিশীল সৃষ্টি করে নেত্রকোনাকে গোপালগঞ্জ বানানোর চেষ্টা করবেন না: এমপি আনোয়ারুল চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা

নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

 

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

 

কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী বাকশালিদের দেশব্যাপী অগ্নি-সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায়  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে নাসিরনগর উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এমপি এ এম হান্নানের নেতৃত্ব প্রতিবাদী  মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) ২৪৩ সংসদীয় আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা এম এ হান্নান এমপি মহোদয়ের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কে এম বশির উদ্দিন তুহিন ও উপজেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরীর  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মোঃ হাফিজুর রহমান মোল্লা কচি,জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জহিরুল হক খোকন

( ভিপি জহির), জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আযম খান,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল হোসেন চপল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিকদল সভাপতি মোস্তফা মিয়া, জেলা যুব দলের সভাপতি মোঃ শামিম মোল্লা প্রমুখ।

এ ছাড়াও জেলা ও স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা “অগ্নি-সন্ত্রাসীদের ঠাঁই নাই”, “নৈরাজ্য বন্ধ করো”, “সন্ত্রাসীদের বিচার চাই”, “দেশে শান্তি চাই” সহ নানা স্লোগান দেন। মিছিলের কারণে কিছু সময়ের জন্য উপজেলা সদরের প্রধান সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। তবে আয়োজকদের স্বেচ্ছাসেবকরা সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করেন।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও ফ্যাসিস্ট আওয়ামী বাকশালি চক্র গোপনে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তারা দেশকে অস্থিতিশীল করে আবারও নৈরাজ্য ফিরিয়ে আনতে চায়। দেশের শান্তিপ্রিয় মানুষ তাদের এই ষড়যন্ত্র কখনো মেনে নেবে না।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট শাসনামলে গুম, খুন, নির্যাতন, লুটপাট ও ভোট ডাকাতির মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন পরাজিত শক্তি আবারও অগ্নি-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদেরকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে বক্তারা অবিলম্বে অগ্নি-সন্ত্রাস ও নাশকতার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে প্রশাসনকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

এ সময় বক্তারা বলেন, নাসিরনগর সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির উপজেলা। এখানে কোনো সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নি-সন্ত্রাসের স্থান নেই। নাসিরনগরের মানুষ সবসময় শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের পক্ষে ছিল, আগামীতেও থাকবে।

প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com