1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা কামারখন্দে প্রবাসীর বাড়ির পথ বাঁশের বেড়ায় বন্ধ, বিপাকে পরিবার রায়গঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত, অংশ নিল ১২০ শিক্ষার্থী আলমডাঙ্গায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, মান যাচাইয়ের দাবি আলমডাঙ্গায় বাড়ির দেওয়ালে ভ্যানের ধাক্কা, চালক নিহত আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জে অবৈধ খাদ্যপণ্য উৎপাদন,কারখানাকে জরিমানা নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে যুবক আটক  ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার টিকটকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসতেই জানালা ভেঙে নারীর পলায়ন

দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

 

‍

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি’র সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম তুলতে আসা নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মারপিটের শিকার হয়েছেন চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমান বকুলসহ আরও ৪ জন।

 

 

 

 

 

 

 

রোববার (২২ নভেম্বর) দুপুরে শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ ঘটনা ঘটে। আহত মিলন সরকারকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলন সরকার খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী।

 

 

 

 

 

 

 

আহত অন্যান্যরা হলেন, চেয়ারম্যান প্রার্থী ও খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মনজুর রহমান বকুল, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান হৃদয় ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা।

 

 

 

 

 

 

 

জানা যায়, রোববার শহরের পৌর ভাসানী মিলনায়তনে সদর উপজেলার সকল ইউনিয়নে বিএনপি দলীয় চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ চলছিল। খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমান বকুল ও সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকার মনোনয়ন ফরম উত্তোলন করতে আসেন। মনোনয়ন ফরম তোলার পরই নিজেদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন মনজুর রহমান বকুল ও মিলন সরকার।

 

 

 

 

 

 

 

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আহত মিলন সরকার বলেন, মনজুর রহমান বকুল খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি দলীয় মনোনয়ন ফরম যখন তুলতে আসলে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ ও তার তাদের পেটোয়া বাহিনী জেলা যুবদল নেতা মোমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মৃদুল, সবুজ ও রিপন এসে অতর্কিত হামলা চালায়। আমাকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করে।

 

 

 

 

 

 

 

চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ভিপি মনজুর রহমান বকুল জানান, আমরা ফরম উঠাইতে গেছি। ওরা ফরম উঠাতে দেবে না। ফরম ওঠানোর সময় ওরা আমাদের ওপর হামলা করে। এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকার গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও এই গ্রুপটি আমাদের ওপর হামলা চালিয়েছে।

 

 

 

 

 

 

 

হামলার অভিযোগ অস্বীকার করে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ বলেন, এটা মিথ্যা অভিযোগ, তারাই আমাদের ওপর হামলা করেছে। আমি যখন ভাসানী মিলনায়তনের সামনে তখন আমাদের লোকজন এসে বললো আমাদের ওপর আক্রমণ করা হয়েছে।

 

 

 

 

 

 

 

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমরা ফরম বিতরণ করে বাইরে চলে আসার পর সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল বলে শুনেছি। দলের একজন আঘাতপ্রাপ্ত হয়েছে। ঘটনা তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

 

 

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, আমরা বিষয়টি জেনেছি, ঘটনা ভিডিওর মাধ্যমে রেকর্ডেড আছে। আমরা দোষীদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com