1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা কামারখন্দে প্রবাসীর বাড়ির পথ বাঁশের বেড়ায় বন্ধ, বিপাকে পরিবার রায়গঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত, অংশ নিল ১২০ শিক্ষার্থী আলমডাঙ্গায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, মান যাচাইয়ের দাবি আলমডাঙ্গায় বাড়ির দেওয়ালে ভ্যানের ধাক্কা, চালক নিহত আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জে অবৈধ খাদ্যপণ্য উৎপাদন,কারখানাকে জরিমানা নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে যুবক আটক  ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার টিকটকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসতেই জানালা ভেঙে নারীর পলায়ন

আলমডাঙ্গায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, মান যাচাইয়ের দাবি

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের বিভিন্ন অংশে ত্রুটি ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। গ্যালারির ঢালাই, সিঁড়ি, টয়লেটের ছাদ ও সেফটি ট্যাংকি নির্মাণে একাধিক অসংগতি তুলে ধরে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের দাবি, নির্মাণকাজের গুণগত মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

 

স্থানীয়দের অভিযোগ, গ্যালারির ঢালাইয়ে সিমেন্টের তুলনায় বালির পরিমাণ বেশি রাখা হয়েছে। সিঁড়ির ঢালাই অসমান ও বাঁকানো। টয়লেটের ছাদ নির্মাণেও অসংগতি রয়েছে। পাশাপাশি সেফটি ট্যাংকির গাঁথুনিতে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ করেছেন তাঁরা। এসব ত্রুটির কারণে স্থাপনাটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

 

প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৩ সালে আলমডাঙ্গা মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৮ কোটি ৭৩ লাখ টাকা। ২০২৪ সালের মার্চে নির্মাণকাজ শুরু হলেও নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি ও বরাদ্দের স্বল্পতার কারণে একপর্যায়ে কাজ বন্ধ হয়ে যায়। পরে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১৪ কোটি ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়। এরপর ২০২৫ সালের ১৭ নভেম্বর পুনরায় নির্মাণকাজ শুরু হয়।

 

আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠটি স্থানীয়ভাবে ‘এ টিম মাঠ’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে মাঠটিতে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন ক্রীড়াপ্রেমীরা। তাঁদের প্রত্যাশা ছিল, এই স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে। প্রকল্পটির কাজ পায় ই-ইঞ্জিনিয়ারিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

 

স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে কাজ শুরু হলেও এর গতি ও গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। নির্মাণকাজের মান নিয়ে সংশ্লিষ্টদের একাধিকবার অবহিত করা হলেও প্রত্যাশিত পরিবর্তন দেখা যায়নি বলে অভিযোগ তাঁদের।

 

সম্প্রতি স্টেডিয়ামের পূর্ব পাশে গ্যালারি, টয়লেট, ড্রেন ও সেফটি ট্যাংকি নির্মাণের কাজ চলাকালে বিভিন্ন অসংগতি নজরে আসে। সরেজমিনে গ্যালারিতে ওঠার সিঁড়ির ঢালাই অসমান দেখা যায়। দর্শকদের বসার স্থানের ঢালাইয়ের কিছু অংশে বালু দৃশ্যমান ছিল। টয়লেটের ছাদের এক পাশ উঁচু এবং অন্য পাশ নিচু বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া সেফটি ট্যাংকির ইটের গাঁথুনি নিয়েও আপত্তি জানিয়েছেন স্থানীয়রা।

 

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ক্রীড়াবিদ মীর আসাদুজ্জামান উজ্জ্বল বলেন, স্টেডিয়ামের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি তাঁদের নজরে এসেছে। বিশেষ করে টয়লেটের সেফটি ট্যাংকি নির্মাণে ব্যবহৃত ইটের মান নিয়ে আপত্তি রয়েছে। এ বিষয়ে নির্মাণস্থলে গিয়ে মিস্ত্রিদের সঙ্গে কথা বলেছেন এবং কাজ বন্ধ রেখে মানসম্মত সামগ্রী ব্যবহারের অনুরোধ জানিয়েছেন।

 

তিনি আরও বলেন, নির্মাণকাজের গুণগত মান পরীক্ষা করে সন্তোষজনক ফল পাওয়ার পরই পরবর্তী কাজের অনুমতি দেওয়া প্রয়োজন। বিষয়টি প্রশাসনের নজরে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শরিফুল ইসলাম পিন্টু বলেন, আলমডাঙ্গার ক্রীড়াঙ্গনের জন্য মিনি স্টেডিয়ামটি গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এখানে সরকারি অর্থ ব্যয় হচ্ছে। তাই নির্মাণের প্রতিটি পর্যায়ে মান নিশ্চিত করা জরুরি। শুরু থেকেই কাজের গুণগত মান নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।

 

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সরেজমিনে নির্মাণকাজের প্রতিটি অংশ পরীক্ষা করা। কোনো অনিয়ম বা ত্রুটি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ত্রুটিপূর্ণ অংশ মানসম্মতভাবে পুনর্নির্মাণ করতে হবে।

 

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, স্টেডিয়ামটি চালু হলে এলাকার তরুণদের খেলাধুলার পরিবেশ তৈরি হবে এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ বাড়বে। তবে নির্মাণকাজে ত্রুটি থেকে গেলে ভবিষ্যতে স্থাপনাটির স্থায়িত্ব ও ব্যবহারকারীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ কারণে তাঁরা দ্রুত নিরপেক্ষ কারিগরি পরীক্ষা ও নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে নির্মাণকাজের দায়িত্বে থাকা সাব-ঠিকাদার সাদ্দাম হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরেও বার্তা পাঠানো হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com