1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা কামারখন্দে প্রবাসীর বাড়ির পথ বাঁশের বেড়ায় বন্ধ, বিপাকে পরিবার রায়গঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত, অংশ নিল ১২০ শিক্ষার্থী আলমডাঙ্গায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, মান যাচাইয়ের দাবি আলমডাঙ্গায় বাড়ির দেওয়ালে ভ্যানের ধাক্কা, চালক নিহত আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জে অবৈধ খাদ্যপণ্য উৎপাদন,কারখানাকে জরিমানা নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে যুবক আটক  ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার টিকটকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসতেই জানালা ভেঙে নারীর পলায়ন

আলমডাঙ্গায় বাড়ির দেওয়ালে ভ্যানের ধাক্কা, চালক নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একটি বাড়ির দেওয়ালে ভ্যানের ধাক্কা লেগে ইন্তাজ আলী (৫২) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভাংবাড়ীয়া ফেরিঘাটপাড়ায় বকুলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইন্তাজ আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বড়বাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত দবির সাধুর মেজো ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্তাজ আলী ভাংবাড়ীয়া-বামানগর সেতুর দিক থেকে ভ্যান চালিয়ে ভাংবাড়ীয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ তাঁর ভ্যানটি একটি বাড়ির দেওয়ালে ধাক্কা লাগে। এতে তিনি ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় পাশের বাড়ির কয়েকজন বাসিন্দা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। তাঁরা তাঁর মাথায় পানি দেন। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

 

প্রত্যক্ষদর্শীদের ধারণা, ভ্যানের নিয়ন্ত্রণ হারানোর আগে ইন্তাজ আলী স্ট্রোক করে থাকতে পারেন। তবে তাঁর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, ইন্তাজ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তারপরও সংসারের প্রয়োজনে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রোববার সকাল ১০টার দিকে তিনি বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। তিনি দুই ছেলের জনক।

 

হাটবোয়ালিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই মনির বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com