1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে অবৈধ খাদ্যপণ্য উৎপাদন,কারখানাকে জরিমানা নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে যুবক আটক  ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার টিকটকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসতেই জানালা ভেঙে নারীর পলায়ন প্রতিদিন রসুন খেলে কি স্ট্রোকের ঝুঁকি কমে? আজ জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি জুয়েল ও সম্পাদক রানা নলডাঙ্গায় মিলল ৬টি ককটেল! এসআরবি-৫-এর অভিযানে ছুটে এলো বোমা ডিসপোজাল ইউনিট! ২২ নভেম্বর আজকের নামাজের সময়সূচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার 

ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

 

 

 

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি

 

 

ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, “আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন, ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির ইন্ধনে যারা বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের আমরা রুখে দেব ইনশাআল্লাহ।”

 

উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়েরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহির।সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-১ আসনের নির্বাচনী প্রধান এজেন্ট মুহাম্মদ এজমল হোসেন পাইলট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য আনিসুর রহমান আনিস এবং পোলিং এজেন্ট মুহাম্মদ সালমান কবীর, বায়েজিদ তালুকদার, কলি আক্তার, মিনা আক্তার ও মাহমুদা আক্তার।

 

১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কলমাকান্দা-১ আসনে দায়িত্ব পালনকারী চার শতাধিক পোলিং এজেন্টের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সভায় অংশ নেন। তাঁরা এ আয়োজনকে ঘিরে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাঁদের সম্মান জানানোয় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সভায় বক্তারা নির্বাচনী কার্যক্রমে পোলিং এজেন্টদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্ব পালনকারীদের যথাযথ মূল্যায়ন ও সম্মান জানানো পারস্পরিক সৌহার্দ্য, রাজনৈতিক সহনশীলতা এবং গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com