1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ বারহাট্টায় আ.লীগ নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আসুন, আমরা ঐক্যবদ্ধ হই : প্রধানমন্ত্রী  আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২ যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২ ঝালকাঠির নলছিটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত,আহত ২০ কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের তিন নেতা গ্রেপ্তার সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,১ লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে আওয়ামী লীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সায়দাবাদ গোলচত্বরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাথরবোঝাই অপর একটি ট্রাকের ধাক্কায় ইউসুফ আলী নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পাথরবোঝাই ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সায়দাবাদ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইউসুফ আলী সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি এলাকার বাসিন্দা। আহতরা হলেন পাথরবোঝাই ট্রাকের চালক মুকুল ও তাঁর সহকারী তালেব। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরবঙ্গের তেঁতুলিয়া থেকে পাথরবোঝাই একটি ট্রাক যমুনা সেতু গোলচত্বরে পৌঁছে সেতু পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকটির নিচে কাজ করছিলেন চালক ইউসুফ আলী। ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

 

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com