1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ, ‘মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার’ বলে যে বার্তা দিলেন এমপি হিলালী

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

 

 

 

নেত্রকোনা প্রতিনিধি

 

 

 

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের ঘিরে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে নেত্রকোণা, কেন্দুয়া ও আটপাড়ায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম হিলালী। একই সঙ্গে নতুন করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বৃহস্পতিবার থেকে তিন উপজেলার রাজপথে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

 

 

 

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে এ নির্দেশনা ও হুঁশিয়ারি দেন।

 

 

 

 

বার্তায় রফিকুল ইসলাম হিলালী বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর তাদের স্পষ্ট নির্দেশনা ছিল, রাজনীতি হবে মানুষের কল্যাণে, প্রতিহিংসা কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য নয়। অন্তর্বর্তী সরকারের সময়েও তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখেছেন এবং কখনো ফ্যাসিস্টসুলভ আচরণ করেননি।

 

 

 

তিনি বলেন, বর্তমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিস্থিতির সুযোগ নিয়ে পরাজিত ফ্যাসিস্টের দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠতে কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে।

 

 

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ ও চাঙ্গা থেকে এলাকার প্রতিটি ইঞ্চিতে সতর্ক নজর রাখতে হবে, যাতে কোনো দুষ্কৃতকারী সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

 

 

বার্তার শেষাংশে রাজপথে সরাসরি সক্রিয় হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘দেখা হবে কাল (আজ বৃহস্পতিবার) থেকে নামছি নেত্রকোণা, কেন্দুয়া ও আটপাড়ার রাজপথে। মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com