1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ বারহাট্টায় আ.লীগ নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আসুন, আমরা ঐক্যবদ্ধ হই : প্রধানমন্ত্রী  আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২ যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২ ঝালকাঠির নলছিটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত,আহত ২০ কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের তিন নেতা গ্রেপ্তার সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,১ লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে আওয়ামী লীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

সান্তাহার প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দিল বিএনপি নেতারা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

 

 

এরশাদ আলী,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেসক্লাবকে আওয়ামী লীগের দোসরমুক্ত করার দাবিতে প্রেসক্লাবের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার রাতে সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ সময় প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিককে উদ্দেশ করে ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ বলে স্লোগান দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ বলেন, প্রেসক্লাবের বর্তমান কমিটির কয়েকজন সাংবাদিক আওয়ামী লীগের দোসর। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন না করে দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। এতে বিএনপি সরকারও বিতর্কিত হচ্ছে বলে তিনি দাবি করেন।

বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন বলেন, সাংবাদিক সংগঠনের আড়ালে কেউ রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হলে তা গ্রহণযোগ্য নয়। সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকতে হবে। অন্যথায় শুধু প্রেসক্লাবে তালা দেওয়াই শেষ নয়, আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করবেন বলে তিনি শুনেছেন। তবে তিনিও চান প্রেসক্লাবটি আওয়ামী লীগের দোসরমুক্ত থাকুক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com