1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ বারহাট্টায় আ.লীগ নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আসুন, আমরা ঐক্যবদ্ধ হই : প্রধানমন্ত্রী  আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২ যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২ ঝালকাঠির নলছিটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত,আহত ২০ কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের তিন নেতা গ্রেপ্তার সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,১ লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে আওয়ামী লীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

মক্কার ক্লক টাওয়ারের দুই বিশ্বরেকর্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক 

 

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে জায়গা করে নিয়েছে বিশ্বরেকর্ডের তালিকায়। ভবনটির ভেতরে অবস্থিত দুটি স্থাপনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনভিত্তিক জাদুঘর এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত উন্মুক্ত পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম।

 

 

 

রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হলি সাইটস জানিয়েছে, কসমস সায়েন্স অ্যান্ড ক্রিসেন্ট অবজারভেশন সেন্টার এবং মক্কা ক্লক দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ পেয়েছে।

 

 

 

 

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের ৪২৬ দশমিক ৯ মিটার উচ্চতায় অবস্থিত জাদুঘরটি বিশ্বের সর্বোচ্চ ভবনভিত্তিক জাদুঘর। অন্যদিকে, ৫৬০ দশমিক ৯ মিটার উচ্চতায় থাকা উন্মুক্ত পর্যবেক্ষণ প্ল্যাটফর্মটি বিশ্বের সর্বোচ্চ আউটডোর ভিউইং প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে।

 

 

কেন্দ্রটিতে জ্যোতির্বিজ্ঞান, মহাবিশ্বের নানা বিষয়, চাঁদ দেখার আধুনিক প্রযুক্তি এবং সময় পরিমাপের পদ্ধতি নিয়ে বিভিন্ন আয়োজন রয়েছে। দর্শনার্থীরা এখানে জ্যোতির্বিজ্ঞানের বিকাশ, ইতিহাস এবং এ ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন।

 

 

 

রয়্যাল কমিশনের ভাষ্য, এই স্বীকৃতি ক্লক টাওয়ারের স্থাপত্যশৈলী ও বৈজ্ঞানিক সক্ষমতার পাশাপাশি দর্শনার্থীদের জন্য এর বিশেষ অভিজ্ঞতার প্রতিফলন। এখানে একদিকে মহাকাশবিজ্ঞান সম্পর্কে জানার সুযোগ রয়েছে, অন্যদিকে পাওয়া যায় অসাধারণ উচ্চতা থেকে মক্কা শহরের দৃশ্য দেখার অভিজ্ঞতা।

 

 

 

এছাড়া কেন্দ্রটির বিভিন্ন স্থাপনা থেকে পবিত্র মসজিদুল হারাম ও পুরো মক্কা নগরীর মনোরম দৃশ্য দেখা যায়। ফলে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান ও পর্যটনের আকর্ষণ হিসেবেও মক্কা ক্লক টাওয়ারের গুরুত্ব আরও বাড়ল।

 

 

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com