1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ বারহাট্টায় আ.লীগ নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আসুন, আমরা ঐক্যবদ্ধ হই : প্রধানমন্ত্রী  আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২ যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২ ঝালকাঠির নলছিটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত,আহত ২০ কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের তিন নেতা গ্রেপ্তার সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,১ লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে আওয়ামী লীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

 

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

 

গোপালগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবন, থানা, যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

 

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম।

 

এতে বক্তব্য দেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু শামা সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোম বাদশা সরকার জীবন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসকেন্দার মির্জা জুয়েল ও মোকলেছুর রহমান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাহাদত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোয়ব আলী আকন্দ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসান এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান প্লাবন।

 

বক্তারা বলেন, হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

 

সমাবেশ শেষে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের গেটে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com