
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে ভাসমান অবস্থায় এক মৎস্যজীবির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্দা নৌকাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি যমুনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি গোসাইবাড়ি এলাকার বাসিন্দা। তিনি জাল দিয়ে যমুনা নদীতে মাছ শিকার করতেন। রোববার তিনি যমুনায় মাছ শিকার করতে বের হন। সোমবার সকালে তার মরদেহ ভেসে ওঠে।
সিরাজগঞ্জ নৌ পুলিশের ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, যমুনার দুর্গম চরাঞ্চলে নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা