1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে বিএনপির অঙ্গ সংগঠনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন রংপুর বিভাগে ৫৪ সাংবাদিককে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ যমুনায় মৎস্যজীবির মরদেহ উদ্ধার নলছিটিতে শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ৪১ দিনের নামাজ আদায় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন  দামুড়হুদায় জব্দকৃত ১৫ শ বস্তা সার সরকারি দামে নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি টেস্ট ক্রিকেটে বিরল কীর্তি, ইতিহাসের পাতায় মুশফিক শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রায়গঞ্জে ভবঘুরে নারীকে পুনর্বাসন কেন্দ্রে পাঠাল পুলিশ নওগাঁর পোরশায় গ্যাস বড়ি ও ফাঁদ পেতে অবাধে চলছে অতিথি পাখি শিকার মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান গ্রেপ্তার ১০

দামুড়হুদায় জব্দকৃত ১৫ শ বস্তা সার সরকারি দামে নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ 

 

 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করে রাখা জব্দকৃত ১ হাজার ৫০০ বস্তা রাসায়নিক সার আদালতের নির্দেশে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে কৃষক কার্ডের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দামুড়হুদা উপজেলার হাউলি মোড় এলাকায় নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গোডাউনে থেকে এ কার্যক্রম শুরু হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া’র নেতৃত্বে সার বিক্রি কার্যক্রম পরিচালিত হয়। বিষয়টি তদারকি করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার।

 

 

পুলিশ ও উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং চড়া দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধ ভাবে সার মজুত করার অভিযোগে, গত (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি মোড় এলাকায় নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের অভিযান চালিয়ে গোডাউন থেকে ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সহ মোট ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন। এসময় গোডাউনটি সিলগালা করা হয়।

 

 

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব সার জব্দ করা হয়। তার নির্দেশে জব্দকৃত সারসহ গোডাউনটি সিলগালা করা হয়। সার ডিলার নাঈম উদ্দীনের বিরুদ্ধে থানায় বিরুদ্ধে থানায় মামলা করে পুলিশ।

 

 

চলমান রবি মৌসুমে কৃষকদের সারের চাহিদা মেটাতে এবং ফসলের উৎপাদন স্বাভাবিক রাখতে জব্দকৃত এসব সার সরকারি দামে প্রকৃত কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে এই সার বিক্রি করা হচ্ছে।

 

সরকারি দামে সার কিনতে পেরে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ভুক্তভোগী কৃষকরা জানান, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দীর্ঘদিন ধরে তাদের বেশি দামে সার কিনতে হচ্ছিল। প্রশাসনের এমন উদ্যোগের ফলে তারা সঠিক সময়ে এবং ন্যায্য মূল্যে সার হাতে পাচ্ছেন।

 

 

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার বলেন, আদালতের নির্দেশে জব্দ করা ১ হাজার ৫০০ বস্তা সার কৃষক কার্ডের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে বিক্রি করা হচ্ছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে এ কার্যক্রম চলছে। কৃষকদের স্বার্থ রক্ষায় বাজারে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের এমন তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com