1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে বিএনপির অঙ্গ সংগঠনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন রংপুর বিভাগে ৫৪ সাংবাদিককে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ যমুনায় মৎস্যজীবির মরদেহ উদ্ধার নলছিটিতে শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ৪১ দিনের নামাজ আদায় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন  দামুড়হুদায় জব্দকৃত ১৫ শ বস্তা সার সরকারি দামে নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি টেস্ট ক্রিকেটে বিরল কীর্তি, ইতিহাসের পাতায় মুশফিক শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রায়গঞ্জে ভবঘুরে নারীকে পুনর্বাসন কেন্দ্রে পাঠাল পুলিশ নওগাঁর পোরশায় গ্যাস বড়ি ও ফাঁদ পেতে অবাধে চলছে অতিথি পাখি শিকার মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান গ্রেপ্তার ১০

নওগাঁর পোরশায় গ্যাস বড়ি ও ফাঁদ পেতে অবাধে চলছে অতিথি পাখি শিকার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ ,পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

 

শীতের আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে দেখা মিলছে নানা প্রজাতির অতিথি পাখি। তবে এসব পাখির নিরাপদ বিচরণস্থল এখন শিকারিদের দখলে। গ্যাস বড়ি, ফাঁদসহ নানা কৌশলে অবাধে চলছে অতিথি ও দেশীয় পাখি শিকার। শিকার করা পাখি পরে স্থানীয় হাট-বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

উপজেলার নিতপুর ইউনিয়নের বিভিন্ন বিল ও জলাশয়ে দিনের পাশাপাশি রাতেও পাখি শিকার করা হচ্ছে। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী ব্যক্তিরাও এ কাজে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ।

 

সোমবার সকালে নিতপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের উত্তর পাশে এবং কালু ও বেলালের ইটভাটা সংলগ্ন বিল এলাকায় প্রকাশ্যে পাখি শিকার করতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব এলাকায় বক, পানকৌড়ি, বালিহাঁস, চা-পাখিসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করা হচ্ছে। পরে শিকার করা পাখি স্থানীয় বিভিন্ন বাজারে পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয়।

 

স্থানীয়দের অভিযোগ, শিকারিরা বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করার পাশাপাশি গ্যাস বড়ি প্রয়োগ করে পাখি শিকার করছেন। এতে শুধু অতিথি পাখিই নয়, এলাকার দেশীয় পাখির সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে।

 

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা ব্যক্তিরা বলছেন, নির্বিচারে পাখি শিকার অব্যাহত থাকলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবছর শীত মৌসুমে এসব জলাশয়ে এসে আশ্রয় নেয়। তাদের নিরাপদ বিচরণ নিশ্চিত করা জরুরি।

 

এ বিষয়ে পোরশা উপজেলা ফরেস্ট কর্মকর্তা মতিয়ার রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, বিভিন্ন মামলার কারণে তাকে প্রায়ই আদালতে ব্যস্ত থাকতে হয়। ফলে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান তিনি।

 

এলাকার সচেতন মহল ও প্রকৃতিপ্রেমীরা অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে পাখি শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com