1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্বামী নেই,তিন সন্তানের মুখে হাসি ফোটাতে নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কবি-লেখক মিলনমেলা আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩ কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক  রায়গঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে দোয়া মাহফিল সিংড়ায় পাখি শিকারে বাধা, মাছচাষীকে গুলি করার অভিযোগ নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কবি-লেখক মিলনমেলা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

 

 

 

রিয়াজুল হক সাগর রংপুর ।

 

 

‘সমাজ প্রগতির জন্য শিল্প সাহিত্য’—এই প্রত্যয়কে ধারণ করে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে রংপুরে অনুষ্ঠিত হয়েছে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ ও সাফল্য প্রকাশনী, রংপুরের যৌথ আয়োজনে বার্ষিক কবি-লেখক মিলনমেলা ২০২৬।

শুক্রবার (৬ নভেম্বর) রংপুর পিটিআই মিলনায়তনে আয়োজিত এ মিলনমেলায় শতাধিক কবি, লেখক, সাহিত্য-সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। আলোচনা, স্বরচিত কবিতা ও সাহিত্য পাঠ, স্মারকপত্রিকা এবং সনদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় কমিটির সহসভাপতি প্রকৌশলী আব্দুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও সমাজসেবক অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেনজু। অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোছাম্মৎ ছামছিয়া আখতার বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক ও সংগঠক ডা. মফিজুল ইসলাম মান্টু, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর সহসভাপতি কবি, লেখক ও উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, কবি ও সংগঠক আহসানুল হাবিব মন্ডল, কাসেম ইয়াসবীর, অধ্যাপক মাহমুদা চৌধুরী, স্বাত্তিক শাহ আল মারুফ, আহসান হাবিব রবু, অহিদুল ইসলাম, সাংবাদিক বদরুদ্দোজা বুলু, কবি ও লেখক ফজলে ফিরোজ এবং খেয়ালী মোস্তফা।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল ক্যান্সারের সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াইরত সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি, লেখক ও সংগঠক নাসরিন নাজের অডিও বক্তব্য প্রচার। তাঁর বক্তব্য উপস্থিত কবি-লেখক ও অতিথিদের মধ্যে আবেগ ও অনুপ্রেরণার সঞ্চার করে। প্রতিকূলতার মধ্যেও সাহিত্য ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতি তাঁর ভালোবাসা ও প্রত্যয় উপস্থিত সবার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

মিলনমেলায় অংশগ্রহণকারী কবি-লেখকরা তাঁদের স্বরচিত কবিতা, গল্প ও সাহিত্যকর্ম পাঠ করেন। পাশাপাশি সাহিত্যচর্চার বিকাশ, সমাজ পরিবর্তনে শিল্প-সাহিত্যের ভূমিকা, সৃজনশীল চিন্তার প্রসার এবং লেখক-কবিদের পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। স্মারকপত্রিকা ও সনদ বিতরণ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

আয়োজকদের মতে, সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং সমাজকে আলোকিত করা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মননশীল সমাজ গঠনের অন্যতম শক্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ নিয়মিত সাহিত্য-সংস্কৃতির চর্চা ও বিকাশে কাজ করে যাচ্ছে।

শতাধিক কবি-লেখকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মিলনমেলা পরিণত হয় সাহিত্যপ্রেমী মানুষের এক আন্তরিক মিলনক্ষেত্রে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতে দেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক আবু নাসের সিদ্দিক তুহিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com