1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্বশুরবাড়িতে চুরির মামলায় জামাই গ্রেপ্তার পত্রিকার বিক্রি কমে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের হকাররা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন পর্যটন মৌসুম শুরু, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ কালিয়াকৈরে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত ৫ বছর পর সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুক্রবার সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

শ্বশুরবাড়িতে চুরির মামলায় জামাই গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

 

 

অনলাইন ডেস্ক 

 

 

নীলফামারীর ডোমারে শ্বশুরবাড়িতে চুরি ও লুটের অভিযোগে জামাইসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

 

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারী সদরের হাজিগঞ্জ এলাকার এজাজুল ইসলামের ছেলে মো. আজিম (২৬) এবং তফিজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (২৮)। আজিমের শাশুড়ি ডোমার উপজেলার জামিরবাড়ি হুজুরপাড়া এলাকার মো. ইয়াসীন আলীর স্ত্রী রেখা বেগম (৪৫)-এর দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

 

 

 

 

জানা গেছে, গত ২ এপ্রিল রাতে আজিম তার শ্বশুরবাড়িতে যান। সেখানে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। পরে আজিমের শাশুড়ি মোছা. রেখা বেগম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে আজিম ও তার সহযোগী তহিদুল ঘরের ট্রাঙ্ক ভেঙে টাকা-পয়সা লুট করে নিয়ে যান।

 

 

এ ঘটনায় ডোমার থানায় গত ৩ এপ্রিল অজ্ঞাত আসামিদের উল্লেখ করে মামলা দায়ের করেন রেখা বেগম। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে ডোমার থানা-পুলিশ।

 

 

 

 

 

মামলার বাদী রেখা বেগম জানান, ঘটনার দিন আজিম ও তার বন্ধু আমাদের বাড়িতে দাওয়াত খেয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেন। আমরা ঘুমিয়ে পড়লে তারা ঘরের ট্রাঙ্ক ভেঙে টাকা-পয়সা লুট করে নিয়ে যান। এর পর থেকে তারা পলাতক ছিলেন।

 

 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আঙ্গুর ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামিদের মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com