1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পত্রিকার বিক্রি কমে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের হকাররা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন পর্যটন মৌসুম শুরু, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ কালিয়াকৈরে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত ৫ বছর পর সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুক্রবার সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায়

উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাজারে অবস্থিত অধ্যায়ন একাডেমি নামের কোচিং সেন্টারের শিক্ষক রাজিব হোসেন (৩৮) এক ছাত্রীর হাত ধরে উধাও হয়েছে। বুধবার সকালে স্থানীয় হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্রীর পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

শিক্ষার্থীর মা অভিযোগকারী মমতা খাতুন জনান, আমার মেয়ে জিন্নাতারা (১৪) বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী। স্থানীয় অধ্যায়ন একাডেমী নামের এক কোচিং সেন্টারে আমার মেয়েটি কোচিং করতো এবং শিক্ষক রাজিব হোসেনের কাছে বাড়িতে প্রাইভেট পড়ত। আমার অবুঝ নাবালিকা মেয়েটিকে শিক্ষক রাজিব হোসেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে বা ফুসলিয়ে পানিয়ে নিয়ে গেছে। গত ২ দিন ধরে জিন্নাত নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে থানায় বাদী হয়ে শিক্ষক রাজিব হোসেব ও তার মা রোজি খাতুন কে আসামি করে বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, এই লম্পট শিক্ষক রাজিব হোসেন ইতিপূর্বে আরো দু’টি মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করে তালাক দিয়েছেন। তিনি এই লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, কোচিং শিক্ষক রাজিব হোসেন ইতিপূর্বেও দুটি ছাত্রীকে পালিয়ে নিয়ে বিয়ে করেন। পরবর্তীতে তাদের মধ্যে বনিবোনা না হওয়ায় তালাক দিয়েছেন বলে জানি।

 

এব্যাপারে শিক্ষক রাজিব হোসেনের ফোনে বারবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com