1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায় রায়গঞ্জে ১ কোটি ৩৮ লাখ টাকায় হচ্ছে মাদ্রাসার নতুন ভবন,ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক পেছাচ্ছে মেডিকেলে ভর্তি, ৪ ডিসেম্বর হচ্ছে না এমবিবিএস-বিডিএস পরীক্ষা বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা, মানতে হবে যেসব নিয়ম অবশেষে ‘Dear 90’s’ নিয়ে ফিরছেন কোয়েল মল্লিক বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস নেত্রকোনায় বিষমুক্ত সবজি চাষে নারীদের বিপ্লব, নিজেরাই গড়ে তুলেছেন কৃষাণি সমিতি

রায়গঞ্জে ১ কোটি ৩৮ লাখ টাকায় হচ্ছে মাদ্রাসার নতুন ভবন,ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্রেণিকক্ষ সংকট নিরসন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে মুরাদপুর মাদ্রাসায় নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

 

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), সিরাজগঞ্জের বাস্তবায়নে ১ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে। চারতলা ভিত্তির ওপর চার কক্ষবিশিষ্ট একতলা ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এ অর্থ। কাজ শুরুর পরবর্তী ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

 

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট আব্দুল গফুর। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব জিল্লুর রহমান আকন্দ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লতিফ সরকার, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, নলকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন ও নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ।

 

এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন একাডেমিক ভবনটি নির্মিত হলে মাদ্রাসার দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট অনেকটাই দূর হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com