1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায় রায়গঞ্জে ১ কোটি ৩৮ লাখ টাকায় হচ্ছে মাদ্রাসার নতুন ভবন,ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক পেছাচ্ছে মেডিকেলে ভর্তি, ৪ ডিসেম্বর হচ্ছে না এমবিবিএস-বিডিএস পরীক্ষা বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা, মানতে হবে যেসব নিয়ম অবশেষে ‘Dear 90’s’ নিয়ে ফিরছেন কোয়েল মল্লিক বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস নেত্রকোনায় বিষমুক্ত সবজি চাষে নারীদের বিপ্লব, নিজেরাই গড়ে তুলেছেন কৃষাণি সমিতি

প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

অনলাইন ডেস্ক 

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে সারা দেশের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে উপজেলা ভিত্তিক খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।

 

 

 

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক আইরিন পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

 

 

চিঠিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে প্রতিটি উপজেলার খসড়া গ্রেডেশন তালিকা ওয়েবসাইটে আপলোডের তারিখ, আপলোডের পর ৩০ কর্মদিবস শেষে প্রাপ্ত অভিযোগের সংখ্যা এবং নিষ্পত্তি করা অভিযোগের সংখ্যা জানাতে বলা হয়েছে।

 

 

এতে আরও বলা হয়, অবশিষ্ট অভিযোগ আগামী সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি পূর্ণাঙ্গ গ্রেডেশন তালিকাসহ আনুষঙ্গিক কাগজপত্র বিভাগীয় উপপরিচালকদের মাধ্যমে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

 

 

সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতিসংক্রান্ত যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যেই এ তথ্য চাওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com