1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায় রায়গঞ্জে ১ কোটি ৩৮ লাখ টাকায় হচ্ছে মাদ্রাসার নতুন ভবন,ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক পেছাচ্ছে মেডিকেলে ভর্তি, ৪ ডিসেম্বর হচ্ছে না এমবিবিএস-বিডিএস পরীক্ষা বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা, মানতে হবে যেসব নিয়ম অবশেষে ‘Dear 90’s’ নিয়ে ফিরছেন কোয়েল মল্লিক বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস নেত্রকোনায় বিষমুক্ত সবজি চাষে নারীদের বিপ্লব, নিজেরাই গড়ে তুলেছেন কৃষাণি সমিতি

রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে নিষিদ্ধ পিরানহা মাছে সয়লাব

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলার চান্দাইকোনা, ব্রহ্মগাছা, পাঙ্গাসী, ঘুড়কা, ভুইয়াগাতি, নিমগাছি ও সলঙ্গা বাজারসহ বিভিন্ন বাজারে অবাধে পিরানহা মাছ বিক্রি করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, বাজারে প্রকাশ্যে নিষিদ্ধ এই মাছ বিক্রি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো অভিযান বা দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে বিক্রেতারা অনেকটা নির্বিঘ্নেই এসব মাছ বিক্রি করে যাচ্ছেন।

স্থানীয়দের ভাষ্য, পিরানহা দেখতে অনেকটা পাঙাশ মাছের মতো হওয়ায় অনেক ক্রেতা না জেনেই এটি কিনে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে কম দামে মাছ পাওয়ার আশায় নিম্নআয়ের মানুষের মধ্যে এসব মাছের চাহিদা তৈরি হচ্ছে বলে তারা জানান।

অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন বাজারে পিরানহা মাছ বিক্রির বিষয়টি উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তাদের অবগত করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

 

কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, নিষিদ্ধ মাছ বিক্রির বিরুদ্ধে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হলে এভাবে প্রকাশ্যে পিরানহা বিক্রি করা সম্ভব হতো না। তবে উপজেলা মৎস্য অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী এই মাছ বিক্রিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত—এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তারা উপস্থাপন করতে পারেননি।

 

স্থানীয়দের কেউ কেউ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা বা দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ তুলেছেন। এমনকি কারও কারও দাবি, সংশ্লিষ্টদের নীরবতার কারণেই বিক্রেতারা উৎসাহিত হচ্ছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, পিরানহা মাছ বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে বাজারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাছ বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

 

রায়গঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ইতিমধ্যে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করেছি। তথ্য পেলে সকল জায়গায় অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com